কমিউনিকেশন এক্সিকিউটিভ (ফিমেল)

Closing on: Apr 25, 2026

রিপোর্টিং:

কমিউনিকেশন এক্সিকিউটিভ দৈনন্দিন কাজের অগ্রগতি ও কার্যক্রম সম্পর্কে ডিজিটাল কমিউনিকেশন বিভাগে নিয়মিত রিপোর্ট করবেন এবং উক্ত বিভাগের তত্ত্বাবধানে কাজ করবেন।

দায়িত্ব ও কাজ

  • কোম্পানির গ্রাহকদের নিয়মিত ফোন কল, এসএমএস, ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা এবং গুগল শিটে আপডেট দেয়া।  
  • দৈনন্দিন গ্রাহকসেবার টেলিগ্রাম, হোয়াটস্যাপ  গ্রুপ-এর মেসেজগুলো পর্যবেক্ষণ করা এবং চেকলিস্ট ও রিপোর্ট গুগল শিটে তৈরি করে জমা দেয়া।
  • নিয়মিত গ্রাহকদের মতামত, অভিযোগ গ্রহণ করা এবং রিপোর্ট তৈরি করা এবং ফলোআপ করা। নিশ্চিত করা যে গ্রাহকরা যথাযথ সাপোর্ট পাচ্ছেন।
  • গ্রাহক মিটিং বা ওয়েবিনার-এর সময় আলোচিত বিষয়গুলো সংকলন করা, মিটিং-এর প্রেজেন্টেশন খসড়া তৈরি করা এবং মিটিং সংক্রান্ত বিষয়ে গ্রাহকদের অবহিত করা। প্রেজেন্টেশন, সিদ্ধান্ত ও কার্যক্রমের সারাংশ ডিজিটাল কমিউনিকেশন বিভাগে অবহিত করা।
  • গ্রাহকদের সাথে ডিজিটাল চ্যানেলের মাধ্যমে তথ্য ভাগাভাগি ও আপডেট সরবরাহ করা।
  • গ্রাহকদের সফটওয়্যার বা সেবার নতুন ফিচার বা অফার জানানো ইত্যাদি।
  • উপরোক্ত দায়িত্বসমূহের পাশাপাশি প্রতিষ্ঠানের প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্বও পালন করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

ব্যবসা / বাণিজ্য / মার্কেটিং / ফাইন্যান্স / অ্যাকাউন্টিং/ মিডিয়া কমিউনিকেশন বিষয়ে স্নাতক

অভিজ্ঞতা ও দক্ষতা

  • ভালো যোগাযোগ ও বোঝানোর দক্ষতা থাকতে হবে
  • টেলিফোনে সুন্দর ও মার্জিতভাবে করে কথা বলার  দক্ষতা থাকতে হবে
  • অ্যাকাউন্টিং বিষয়ে মৌলিক ধারণা থাকতে হবে
  • MS Word, Excel, Email, PowerPoint এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে
  • শুদ্ধ বাংলায় কথা বলার পারদর্শি হতে হবে। ( গ্রাহকের সাথে কথা বলার সময় আঞ্চলিকতার টান পরিহারযোগ্য)
  •  ইংরেজিতে কথোপকথন কমপক্ষে মাধ্যমিক পর্যায়ে থাকতে হবে।
  • উদ্যমী, সক্রিয়, সময়নিষ্ঠ, সৎ এবং পরিশ্রমী হতে হবে
  • কোন কাস্টমার কেয়ার ডিপার্টমেন্ট-এ কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে

অতিরিক্ত শর্ত

  • নিজস্ব android মোবাইল ফোন ও ল্যাপটপ থাকতে হবে
  • নির্বাচিত হলে ক্লায়েন্টদের সাথে যোগাযোগের জন্য অফিসিয়াল SIM ব্যবহার করতে হবে

বেতন ও অন্যান্য সুবিধা

  • বেতন: ১২,০০০ টাকা
  • পারফরম্যান্স বোনাস: প্রাপ্য কর্মফল অনুযায়ী
  • উৎসব বোনাস: বছরে ২ বার
  • লাঞ্চ সুবিধা: আংশিকভাবে ভর্তুকি

অফিস টাইম

সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত

মাসিক ছুটি

৬ দিন

কর্মস্থল

ঢাকা

ভবিষ্যৎ সুযোগ

সফলভাবে কাজ সম্পন্ন করলে স্থায়ী নিয়োগের সম্ভাবনা রয়েছে

বি. দ্রঃ আপনি যদি খুব রাগী বা অধৈর্যশীল হোন, তবে আবেদন করার প্রয়োজন নেই।

Job Category: Communication
Job Type: Full Time
Job Location: Dhaka

Apply for this position

Allowed Type(s): .pdf, .doc, .docx
en_US
Scroll to Top